নবম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৭৯ প্রার্থী সহকারী জজ হিসাবে নিয়োগ পেয়েছেন।
তাদের নিয়োগ ও পদায়ন করে আজ আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবার রহমান সরকারের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়।
এসব কর্মকর্তাদেরকে আগামী ২২ জানুয়ারি সকালেই পদায়নকৃত এলাকার জেলার জেলা ও দায়রা জজের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন- এলিছ জাহান, মাসুমা জান্নাত, মেহেরা মাহবুব, নূর ইসরাত জাহান, তাহমিনা হক, কিশোর দত্ত, জি.এম. ফারহান ইসতিয়াক, পার্থ প্রতিম শীল, মোহসিনা ইসলাম, সাদ্দাম হোসেন, ইশরাত জাহান, এস.এম. শরিয়ত উল্লাহ, আশফাকুর রহমান, মো. মোশাররফ হোসেন, আশরাফুন্নাহার রীটা, সৈয়দা মোসাদ্দেকা, তানিয়া সুলতানা লিপি, মো. সাইফুদ্দীন হোসাইন, রাবেয়া বেগম, রাহেলা পারভীন, দেওয়ান মনিরুজ্জামান, আবদুল্লাহ খাঁন, তাসমিনা খান, নুরজাহান বেগম, মোসাঃ রহিমা আক্তার, আরফাতুল রাকিব, মো. বুলবুল আহমেদ, মো. সাদিক আহমেদ, মৌসুমী সাহা, অপরাজিতা দাশ, মো. রাসেল মাহমুদ, রাজিব হাসান, শেখ নাজমুন্নাহার, মোছাম্মৎ নুসরাত জামান, ভিক্টোরিয়া চাকিমা, মো. মাহমাদুল হাসান খান, শান্তনু কুমার মন্ডল, মো. শামছুল আলম, এ,এইচ,এম, ইমরানুর রহমান, নাফিউ আক্তার, সেলিনা খাতুন, মো. আরিফুল ইসলাম, মো. আল ফয়সাল, তাহরীনা আক্তার নওরীন, শাহিনুর আক্তার, মোছাঃ শারমিন আক্তার, নওরীন করিম, সোনালী রানী উপাধ্যায়, মোহাম্মদ শামছুর রহমান, মো. মেহেদী হাসান, সুরাইয়া বেগম, ফারহানা সুলতানা, রহিমা আলাউদ্দীন মুন্নি, মো. আব্দুল মালেক, ইসরাত জাহান, মো. মামুনুর রশিদ, সাদেকুর রহমান, তানভীর আহমেদ, মো. হাসিবুল হোসেন লাবু, ফারিহা নোশীন বর্ণী, কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী, মো. সোহেল রানা, মোহাম্মদ শেখ সাদী, সুমাইয়া কাওছার, স্বর্ণকমল সেন, সাদিয়া আফসানা রিমা, মো. মাসুদ রানা, আনিসুর রহমান, শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যাঁ, জহিরুল আলম, ফারজানা ইয়াছমিন, মো. শরীফুর রহমান, ফারিয়া আরজু, মো. মঈনউদ্দিন কাদির, মো. সাকিব হোসেন, সেঁজুতি জান্নাত, মো. ওমর হায়দার, তানভীর রহমান ও মোহাম্মদ নাসিম মাহমুদ।
এমবি





