একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলঅনা একেএম ইউসুফের লাশ পোস্ট মর্টেম (ময়না তদন্ত) ছাড়াই দাফন করার অনুমতি চেয়ে আবেদনে করেছেন ট্রাইব্যুনালে।
মরহুম ইউসুফের পক্ষে আাবেদনটি করেন তার আইনজীবী অ্যাডভোকেট গাজী তমিম। এই বিষয়ে শুনানি না হলেও চেম্বারে বসে আদেশ দিবেন বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস।
মিজানুল ইসলাম বলেন, ওনার পরিবারের যদি কারো প্রতি কোন অভিযোগ না থাকে তাহলে তো তারা পোস্ট মর্টেম ছাড়া দাফন করার দাবি করতেই পারে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে একেএম ইউসুফ (৮৯) মারা গেছেন। আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া তার মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে এ কে এম ইউসুফকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। গুরুতর হূদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর ‘ব্লাড প্রেসার ও পালস’ (রক্তচাপ ও স্পন্দন) পাওয়া যাচ্ছিল না। হাসপাতালের হূদরোগ বিভাগের সিসিইউতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ইউসুফের আইনজীবী তাজুল ইসলাম ও মিজানুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে এ কে এম ইউসুফ মারা গেছেন।
একাত্তরে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে গত বছরের ১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৩টি অভিযোগ গঠন করা হয়। তাঁর বিরুদ্ধে মামলাটির কার্যক্রম শেষ পর্যায়ে চলে এসেছিল। ১২ ফেব্রুয়ারি থেকে এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করার কথা ছিল।
ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশে বলা হয়, ইউসুফ রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও খুলনা শান্তি কমিটির প্রধান ছিলেন। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধকালে বাগেরহাটের ভাষাবাজার, কচুয়া, শাঁখারীকাঠি বাজার, রায়েন্দাবাজার, তাপালবাড়ি বাজারসহ বিভিন্ন স্থানে গণহত্যা, হত্যা, নির্যাতন-নিপীড়ন, ধর্মান্তরকরণসহ নানা ধরনের অপরাধ করেছেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করেন।
গত বছরের ১২ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউসুফকে গ্রেপ্তার করে। ট্রাইব্যুনাল তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠান।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ৯ (ট্রাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
পোস্টমর্টেম ছাড়া ইউসুফের দাফনের আবেদন ট্রাইব্যুনালে
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলঅনা একেএম ইউসুফের লাশ পোস্টমর্টেম (ময়না তদন্ত) ছাড়াই দাফন করার অনুমতি চেয়ে আবেদনে করেছেন ট্রাইব্যুনালে।





