চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় আফমি প্লাজার অভিজাত চেইন সুপার শপ আগোরা থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জরিমানা করা হয়েছে সুপারশপটিকে।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআই কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তামিম আল ইয়ামিন জানান, অভিজাত চেইন সুপার শপ আগোরায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী সুপার শপটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে মেয়াদোত্তীর্ণ কসমেটিকসগুলো।
ভবিষ্যতে যাতে এ ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করতে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





