ঈদ উপলক্ষে দু'সপ্তাহের অবকাশ শেষে আগামীকাল রোববার থেকে সুপ্রিম কোর্ট খুলছে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারো মুখরিত হবে সর্বোচ্চ আদালত অঙ্গন।

ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ১২ জুলাই থেকে এ অবকাশ শুরু হয়। অবকাশকালীন জরুরি বিষয় নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ ছিল। এ সময় বেশ কিছু মামলায় আদেশও হয়েছে।

অবকাশ শেষে কাল থেকে সর্বোচ্চ আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। চলতি সপ্তাহে সর্বোচ্চ আদালতে গুরুত্বপূর্ণ মামলা নিস্পত্তির জন্য ধার্য রয়েছে।

এর মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর আপিল মামলা।

সাকা চৌধুরীর মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে গত ৭ জুলাই এক আদেশে চলতি সপ্তাহের ২৯ জুলাই রায় ঘোষণার তারিখ ধার্য করে দিয়েছে আপিল বিভাগ।

এ নিয়ে ট্রাইব্যুনাল থেকে আপিল বিভাগে আসা পঞ্চম আপিল মামলার শুনানি শেষে চুড়ান্ত রায় ঘোষণার পর্যায়ে পৌঁছলো।

এআর