প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
সোমবার হাইকেোর্টর একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ।
কেন কার্যতালিকা থেকে বাদ দেয়ার আবেদন করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলেননি। এ বিষয়টি নিয়ে অন্যকোন আদালতে শুনানী করার জন্য যাবেন কিনা? এমন প্রশ্নের তিনি বলেন, ফারাহ মাহবুবের আদালতে যেতে পারি। তবে সেটি এখনো ঠিক করিনি।
এর আগে গত ২২ জানুয়ারী জনস্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংলাপে বসানোর নির্দেশনা চেয়ে রিট আবেদনটি দায়ের করা হয়েছিলো ।
দেশে হরতাল-অবরোধে মানুষের জীবন ও জানমালের ক্ষতি হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে ও জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি ভেবে জনস্বার্থে এ রিটটি দায়ের করেছিলেন রিটকারী।
তিনি বলেন, আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেছি।
রিটে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও ২০ দলের পক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
এর আগেও গত বছরের ১৪ মার্চ তিনি শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে সংলাপের বসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেচছিলেন। শুনানী শেষে সেটি খারিজ করে দেন আদালত।
এআর





