বহুল আলোচিত অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি সেই মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় তার ২ সহযোগীকেও গ্রেফতার করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-২।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
তিনি বলেন, অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে মোহাম্মদপুর থেকে যৌথবাহিনীর অভিযানে কবজি কাটা গ্রুপের একাধিক সদস্য গ্রেফতার হয়।
এফএইচ