মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ ঘটনায় এ যুগেরও বেশি সময় পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায় (৫০), নিহতের নিজ মেয়ে শামীমা খান মজলিস ওরফে পপি (৫৭) ও গৃহকর্মী আরতি সরকার (৬০)।

সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান জানান, নিহতের মেয়ে শামীমা খান মজলিসের সঙ্গে সুবলের পরকীয়া ছিল, যা মা জেনে ফেলে। আর সম্পত্তি নিয়েও মা-মেয়ের মধ্যে বিরোধ লেগে থাকত। এর জেরেই খুনের পরিকল্পনা করেন আসামিরা। পরে মেয়ে শামীমার সহায়তায় গলাকেটে জখম করে অন্যরা। হাসপাতালে ৩ দিন ভর্তি থাকার পর মারা যান সেলিমা খান মজলিস।

এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পিবিআই প্রধান।

প্রসঙ্গত, ১৩ বছর আগে সাভার দক্ষিণ পাড়া এলাকায় নির্মমভাবে খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। এ ঘটনায় মামলা হলে প্রথমে সাভার থানা পুলিশ তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। দীর্ঘ তদন্ত শেষেও মামলার কুলকিনার করতে পারেনি সংস্থাটি।

এমএইচ