পেট্টোবাংলার অধীনস্থ কর্ণূফুলি গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের এমডি ছানোয়ার হোসেন চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারি পরিচালক শেখ আব্দুস সালাম অগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন।

দুদক সূত্র জানায়, কর্ণফুলি গ্যাস ফিল্ড কোম্পানি লিঃ এ জনবল নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে দুদকে।

এ বিষয়ে ওই প্রতিষ্ঠানটির এমডি ছানোয়ার হোসেন চৌধুরীকে এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিঃ’র এমডি জামিল এ আলীমকেও তলব করা হয়েছে।

এছাড়া আগামী বৃহস্পতিবার তলব করা হয়েছে কর্ণফুলি গ্যাস ফিল্ডের সচিব নিয়াজুর রহমানকে।

গত ৬ জুলাই তাদের তলবি নোটিশ পাঠানো হয়। গত ৯ জুন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমানসহ ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঢাকা, একে, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর