[b]ঢাকা:[/b]সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন-ভাতা বাড়ছে । বিচারপতিদের মূল বেতনের ৫০ ভাগ বিশেষ ভাতা দেওয়ার জন্য একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে যুব সংগঠন (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।