জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. ইকরামুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ রিপোর্ট লোখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।
এ ছাড়া আজ আরো জিজ্ঞাসাবাদের কথা রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান এ টি এম আতাউর রহমান ও সাবেক চেয়ারম্যান আবদুল বারী খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয় ও উন্নয়ন) রফিকুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) আব্দুল ওয়াহেদ জোয়ারর্দ্দারকে।
জানা যায়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার রাজধানীর পল্লবীতে তৎকালীন সরকার জাতীয়তাবাদী সমর্থিত ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেন। অথচ ওই জমির বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা ছিল। ফলে সরকার ১ হাজার ৫৫২ কোটি ৫০ হাজার ৯০০ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
গত ৬ মার্চ এ বিষয়ে তৎকালীন সরকারি দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ ৪ জনকে আসসামি করে দুদক মামলা দায়ের করে।
বর্তমানে ওই মামলার তদন্তে তৎকালীন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে দুদক কর্মকর্তা।
ঢাকা, একে, ২৩ সেপ্টেম্বর. টাইমনিউজবিডি.কম, কেএইচ





