রাজধানী পল্লবী থানাধীন মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। প্রতিবেশীরা জানিয়েছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশায় থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এস