কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীনকে মোবাইলে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাকে এ হুমকি দেয়া হয় বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন চকবাজার থানার ডিউটি অফিসার এসআই সুজন। 

তিনি বলেন, একটি মোবাইল নম্বর থেকে সৈয়দ ইফতেখার উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আইজি প্রিজনের পক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার উদ্দিন একাটি জিডি (নম্বর ৬৭৯) করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

 

এমআর