বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি ২০ জানুয়ারি ধার্য করছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। শুনানিতে উপস্থিত ছিলেন এডভোকেট সানাউল্লাহ মিয়া।
গত ৯ ডিসেম্বর ২০১২ এ মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ বিশ্বাস ২৮ ফেব্রুয়ারি ২০১৪ মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
কেএ/এএইচ





