মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তার সরওয়ার কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
সাবেক এ সংসদ সদস্য ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
এমএম





