তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার ২০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ এ আদেশ দেন।
গত ৮ এপ্রিল মাহমুদার পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী এ টি এম গোলাম গাউস।
এর আগে ৩ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২০ মার্চ ঢাকা জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ তার জামিন বাতিল করে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মমসর্পণ করার নির্দেশ দেন।
গত ২২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাজরীনের চেয়ারম্যান ও এমডিসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসের ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুইশতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।
পরদিন আশুলিয়া থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর দণ্ডবিধির ৩০৪(ক) ধারা যুক্ত করা হয়।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
জামিন পেল তাজরীনের চেয়ারম্যান মিতা
তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার ২০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা দায়রা জজ আদালতের বিচারক





