ফ্ল্যাট বিক্রির নামে বুকিং মানি নিয়ে ফ্ল্যাট অথবা বুকিংমানি কিছু না দিয়ে এই টাকা আত্বসাত করার অভিযোগে রূপায়ণ হাউজিংয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লিয়াকত আলী খানসহ অন্যদের বিরুদ্ধে বুকিং মানি বাবদ সাড়ে ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আমলে নিয়েছে দুদক।
অভিযোগের বিষয়ে দুদক জানায়, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ফ্ল্যাট বিক্রির নামে গ্রাহকের বুকিং মানি বাবদ ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।
অভিযোগে আরো বলা হয়, চলতি বছরের শুরুর দিকে গ্রাহকের কাছ থেকে বুকিং মানি নিয়ে বছরের শেষে ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার কথা থাকলেও ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটি গরিমষি করে এবং গ্রহকদের কোনো সদুত্তর না দিয়ে ঘুরাচ্ছে। করা হলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটি কিছু জানাতে সময়ক্ষেপণ করে আসছিল।
পরবর্তী সময়ে গ্রাহকরা অর্থ ফেরত চাইলে তা ফেরত দিতে অস্বীকার করে প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যক্তিরা। কিছু গ্রাহকের এমন সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক।
এরই মধ্যে কমিশন থেকে একজন কর্মকর্তা নিয়োগ দিয়ে অতি দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ইআর





