সুপ্রিম কোর্টে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর মন্ত্রিত্ব থাকার নৈতিকতা হারিয়েছেন, খাদ্যমন্ত্রীকে এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘কে বলে?’

তাকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে ফের একই প্রশ্ন করা হলে, তিনি কিছু না বলে হেঁটে চলে যান।

মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির ৪র্থ তলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে রবিবার আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক-মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হলে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এআইজে