সড়ক ও জনপদের সাবেক প্রধান প্রকৌশলী মো: ফজলুল হকের স্ত্রী সুরাইয়া হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (সোমবার) রমনা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার আট।
মামলায় সুরাইয়া হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৭৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়। এই সম্পদের মধ্যে সাড়ে ৯ লাখ টাকার সম্পদের হিসেবে তিনি গোপন করেছেন বলেও মামলার অভিযোগে বলা হয়।
দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম এ মামলা করেছে বলে দুদক সূত্রে জানা গেছে।
ঢাকা, এ কে, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) কেবি





