বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ করছে হাইকোর্ট।
বুধবার দুপুরের পর বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়া হয়।
এর আগে ১৬, ১৭ ও ২০ এপ্রিল তিনদিন জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ,ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সেলিম খান।
গত ১৩ এপ্রিল হাইকোর্টে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
১৯ মার্চ ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলায়(জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়) চার্জ গঠন করে আদেশ দেন। খালেদা জিয়া অভিযোগ করছেন যথাযথ প্রক্রিয়া না মেনেই তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
খালেদা জিয়ার আবেদন খারিজ: হাইকোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ করছে হাইকোর্ট। বুধবার দুপুরের পর বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ
দেনমোহর না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট
স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভুয়া পরোয়ানায় হয়রানি রোধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেফতার বা হয়রানি ঠেকাতে পরোয়ানা কার্যকর করার আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে তা যাচাই করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















