আশুলিয়ায় আগুনে প্রাণহানীর ঘটনায় তাজরীন গার্মেন্টেসের মালিক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা আক্তার মিতার জামিন আবেদনের শুনানী শেষ, বেলা ১২টার আদেশ দিবেন আদালত।
এর আগে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ মামলার চার্জশিট আমলে গ্রহণ করে পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারি করা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তার স্ত্রী মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল ও প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু।
গত বছরের ২৪ নভেম্বর ভয়াবহ অগ্নি দুর্ঘটনার এক বছর ১ মাস পর এ চার্জশিট দাখিল করা হলো। এ ঘটনায় ১১১ জন জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন ১০৪ জন শ্রমিক। গার্মেন্টসটিতে এক হাজার একশ’ ৬৩ জন শ্রমিক কাজ করতেন কিন্তু দুর্ঘটনার সময় ৯৮৪ জন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন।
নিহত ১১১ জনের মধ্যে তৃতীয় তলায় ৬৯ জন, চতুর্থ তলায় ২১ জন, পঞ্চম তলায় ১০ জন, পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে মারা যান ১১ জন।
লাশ সনাক্ত হওয়ায় ৫৮ জনকে তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকী ৫৩ জনের লাখ সনাক্ত না হওয়ায় তাদের অসনাক্ত অবস্থায় জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
চার্জশিটভুক্ত ১২ আসামি হলেন- দেলোয়ার হোসেনের স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল আমিন, ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, স্টোর ইনচার্জ আল আমীন ও লোডার শামীম মিয়া।
আসামিদের মধ্যে দেলোয়ার হোসেন, তার স্ত্রী মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু পলাতক রয়েছেন।
[b]ঢাকা,১০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
অপরাধ
তাজরীনের মালিক ও তার স্ত্রীর জামিনের আদেশ দুপুরে
আশুলিয়ায় আগুনে প্রাণহানীর ঘটনায় তাজরীন গার্মেন্টেসের মালিক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা আক্তার মিতার জামিন আবেদনের শুনানী শেষ, বেলা ১২টার আদেশ দিবেন আদালত। এর আগে তাজরীন ফ্যাশনসে





