বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে আজ কোনো আদেশ হয়নি।
কারণ হিসেবে বলা হয়, ৫ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজ সেই প্রতিবেদন জমা হয়নি।
আদালত বলেছেন, মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পর এ সংক্রান্ত আদেশ দেওয়া হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আজ বুধবার এই বিএনপি নেতার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল।
উল্লেখ্য, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়ে ৮ জুলাই জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন।
এর মধ্যে মেডিকেল বোর্ডকে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছিল।
এআই/





