অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে খ্যাতনামা মিষ্টান্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরীর হামজার বাগ এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ অর্থদণ্ড দেন।
একইদিনে, নগরীর বায়েজিদ এলাকার বাগদাদ বেকারি নামে একটি প্রতিষ্ঠানকেও একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, ‘মধুবনের কাগজপত্র সবই ঠিক ছিলো, কিন্তু কারখানার অবস্থা অস্বাস্থ্যকর। শ্রমিকরা কাজের সময় কোনো গ্লাবস ব্যবহার করেন না।’
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মধুবনকে এর আগেও বেশ কয়েকবার জরিমানা করা হয়েছিল।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





