রাজপথে ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর ও অগ্নি সংযোগের ৩মামলায় আদালতে হাজিরা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় বিএনপি নেতারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তারা ঢাকার সিএমএম আদালতে হাজিরা দেবেন।
ফখরুল ইসলামের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজাহানপুর থানার ১টি ও শেরেবাংলানগর থানার ১টি ও সুত্রাপুর থানার ১টি মামলাসহ দ্রুত বিচার আইনের এ ৩মামলায় হাজিরা দেবেন তারা।
শাহজাহানপুর থানার মামলাটি চার্জ শুনানির জন্য ও অপর ২টি মামলা হাজিরার জন্য দিন ধার্য আছে।
সকাল সাড়ে ১০টা নাগাদ মামলা ২টির শুনানি হবে।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





