দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্যা রবি ও জ্যেষ্ঠ প্রতিবেদক রফিক মোহাম্মদের জামিন নাকোচ করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহিরুল ইসলাম এ আদেশ দেন।
আসামীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুবুল আলম।
জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউর রহমান বদি।
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দমনে ভারতীয় সেনা বহিনীকে কাজে লাগিয়েছে সরকার এমন প্রবেদনের কারণে রাষ্ট্রদ্রোহ মামলায় তার আটক আছেন।[b]
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জিই [/b]