২০১২ সালের ডিসেম্বর মাসে গাড়িতে আগুন দিয়ে পুলিশ হত্যার মামলায় স্থায়ী জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপি নেতা আবদুস সালাম।
মঙ্গলবার সকালে তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির হয়ে জামিন স্থায়ী করার আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের জামিন স্থায়ী করে আদেশ দেন।
অভিযুক্তদের অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জামিন স্থায়ী করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





