মোহাম্মদপুর সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শয়ন ওরফে আরাফাত এর আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা দক্ষিণের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ও রাষ্ট্রনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শয়ন ঢাকা থেকে শেরপুরে পালিয়ে যান। সম্প্রতি তিনি আগারগাঁওয়ে তাঁর সন্ত্রাসী বাহিনী পুনর্গঠনের উদ্দেশ্য নিয়ে ঢাকায় ফিরে আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর সেনাবাহিনীর দুটি দল তাঁর সম্ভাব্য আগমন পয়েন্টে দুটি চেকপয়েন্ট স্থাপন করে। পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে শয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর দুই সহযোগী রিদয় ও সোহাগকে আগারগাঁওয়ের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শের-ই-বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এফএইচ