সিভিল এভিয়েশনের সিবিএ সভাপতি মশিফুর রহমান এবং সাধারণ সম্পাদক মনতাসুর রহমানসহ ১৭ জনের (কর্মকর্তা-কর্মচারী) স্থাবর অস্থাবর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
আগামী ১০ জুলাইয়ের মধ্যে নোটিশ প্রাপ্তদেরকে দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর দফতরে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার দুদকের উপপরিচালক নো. নাসির উদ্দিনের স্বাক্ষরে এ নোটিশ পাঠানো হয়েছে।
এছাড়া উপপরিচালক একেএম ফজলুল হকের স্বাক্ষরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার অফিস সহকারি জাকির হোসেন এবং হবিগঞ্জ জেলার পাইল গ্রামের হাজেরা বেগম স্বামী মো. দেলোয়ার হোসেনরে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।
দুদক সূত্র মতে, নোটিশ প্রাপ্তদের বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে দুদকে। প্রাপ্ত ওইসব অভিযোগ যাচাই বাছাইয়ের পর দুদকের নিয়মিত সভায় তাদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানোর জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি দেয়া হয়।
ঢাকা, একে, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





