সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ নিখোঁজ হওয়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা যখন কাউকে গ্রেফতার করে, তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষযে আগামী দু-একদিনের মধ্যে জানানো হবে বলেও মন্ত্রী জানান।
এমআর





