সরকারি অফিস,আদালত,বিভিন্ন গণমাধ্যমের বিজ্ঞাপন,গাড়ির নম্বর প্লেট,ব্যানার,সাইনবোর্ড ও পুলিশের গাড়িসহ সর্বত্র ১ জুলাইয়ের মধ্যে বাংলা ভাষা প্রচলনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফের এক মাস সময় বাড়িয়েছেন।
আগামী পহেলা জুলাই এর ওপর একটি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। পুলিশের গাড়িতে বাংলা ভাষা ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ১৫ মের মধ্যে দেশের অফিস আদালতসহ সর্বত্র বাংলা ভাষা প্রচলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
মন্ত্রীপরিষদ সচিব,আইন সচিব,স্বরাষ্ট সচিব,বাংলা একাডেমীর মহাপরিচালক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সুপ্রীমকোর্টের রেজিস্ট্রারকে ওই রুলের জবাব দিতে বলা হয়।
গত ১৬ ফেব্রুয়ারি করা এক রিটের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি একই বেঞ্চ এক মাসের মধ্যে সকল বিদেশী ভাষার বিজ্ঞাপন এবং গাড়ীর নেম প্লেট বাংলা পরিবর্তনের জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।
আইনজীবী ইউনুস আলী জানান, বাংলাদেশ সংবিধানের ৩নং অনুচ্ছেদে রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। এছাড়া ১৯৮৭ সালে এরশাদ সরকারের আমলে ‘বাংলা ভাষা প্রচলন আইন’ প্রণয়ন করা হয়।
বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ নং ধারায় বলা হয়েছে, দেশের সকল অফিস আদালতে বাংলা ভাষার প্রচলন করা হবে। কিন্তু তার বাস্তবায়ন করা হয়নি।
[b]ঢাকা, কেএ ২৯ মে (টাইমনিউজবিডি.কম)[size=2]//এএইচ[/size][size=2]//এসএইচ[/size][/b]
অপরাধ
সর্বত্র বাংলা ভাষা প্রচলনে সময় বাড়িয়েছে হাইকোর্ট
সরকারি অফিস,আদালত,বিভিন্ন গণমাধ্যমের বিজ্ঞাপন,গাড়ির নম্বর প্লেট,ব্যানার,সাইনবোর্ড ও পুলিশের গাড়িসহ সর্বত্র ১ জুলাইয়ের মধ্যে বাংলা ভাষা প্রচলনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফের এক মাস সময় বাড়িয়েছেন





