মিয়ানমারে সেনাবাহিনীর গনহত্যায় নিহত মুসলিম রোহিঙ্গাদের জন্য গায়েবানা জানাযার নামাজ আদায় করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা।রোববার বাদ আসর সুপ্রিমকোর্টের ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল জানাযা নামাজের আয়োজন করে।

এতে আইনজীবীরা মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর সেনাবাহিনীর গনহত্যা বন্ধ ও আর্ন্তজাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বকে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য কাজ করার আহব্বান জানিয়ে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির দাবী করেন।

আইনজীবীরা  মানবিক কারনে গনহত্যার হাত থেকে রক্ষা পেতে ভাসমান রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহব্বান জানিয়েছেন।

জানাযায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু, অ্যাড. আশরাফ উজ্জামানসহ প্রায় চারশতাধিক আইনজীবী। 

নাজিব