এসেনসিয়াল ড্রাগের সাবেক এমডি মো. হারুন আল রশীদের বিরুদ্ধে ১কোটি ৯২ লাখ টাকার অবৈধ সম্পদের মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের নিয়মিত সভায় আসামি মো. হারুন আল রশীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট  দাখিলের অনুমোদন দেয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘ তদন্তে এসেনসিয়াল ড্রাগের সাবেক  এমডি মো. হারুন আল রশীদের বিরুদ্ধে  ১কোটি ৯২ লাখ টাকা অবৈধ সম্পদের( জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ) অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। শিগগিরই আদালতে ২০০৪ সালের ২৭ (১) ধারায় এ চার্জশিট দাখিল  হবে।

ঢাকা, একে, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ