জতীয়তাবাদী সমর্থিত ‘ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে’ নামমাত্র মূল্যে ওই জমি বরাদ্দের মামলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুল বারী খানসহ ১২ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদক উপ-পরিচালক যতন কুমার রায়ের পাঠানো তলবি চিঠিতে আগামী ১৮ অক্টোবর তাদেরকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

তলবি চিঠি প্রাপ্তদের মধ্যে রয়েছেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুল বারী খান, সাবেক চেয়ারম্যান এটিএম আতাউর রহমান, সাবেক বোর্ড সদস্য খালেক ুজ্জামান, সাবেক বোর্ড সদস্য ইকরামুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রাকৌশলী সুলতান আহমেদ, আবু সাইদ, আবদুর রশিদ,শাহাবুদ্দিন আহমেদ, পূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারি সচিব বেঞ্জামিন হায়দার, গৃহায়ন কর্তপক্ষের সাবেক উপ-পরিচালক (কর্তমানে বোর্ড সদস্য) মোঃ আজহারুল হক প্রমুখ।

এর আগে গত ১৪ সেপ্টম্বর. বিএনপি নেতা ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিসহ ২৩জনকে তলব করে দুদক। গত ২১ সেপ্টম্বর আলমগীর কবির এবং সাবেক সচিব ইকবাল উদ্দিনসহ ২২ জন ২২ সেপ্টেম্বর তলব করা হয়।                                                                                                                                                

দুদকের মামলায় বলা হয়েছে, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার রাজধানীর পল্লবীতে ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেয়া হয়। ওই জমির বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা ।

ফলে সরকার ১ হাজার ৫৫২ কোটি ৫০ হাজার ৯০০ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। এ বিষয়ে তৎকালীন সরকারি দায়িত্বে নিয়োজিত এসব কর্মকর্তাকে তলব করা হয়েছে।

জানা যায়, গত ৬ মার্চ মাহবাগ থানায় দুদক বাদী হয়ে ওই সমিতির নামে জমি বরাদ্দে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযাগে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ সরকারের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ওই মামলার বাকি আসামিদের রয়েছেন ,সাবেক উপপরিচালক ভুমি সম্পদ ব্যবস্থাপক কর্তৃপক্ষ ও বর্তমান সদস্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মো. আজহারুল হক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা মতিয়ার রহমান।

একে/এসএইচ