এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) চেয়ারম্যান ও মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়।
বাফেডার ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, কোষাধ্যক্ষ ও জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, সদস্য ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতিখার এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।
গত ৫ জানুয়ারি লন্ডনভিত্তিক ম্যাগাজিন ‘দি ব্যাংকার’ তাদের ‘ব্যাংকার অব দ্য ইয়ার ২০১৫’-এর নামের তালিকা প্রকাশ করে। এতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নর হিসেবে নাম উঠে আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের।
জেআই





