দেশের পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাল বুধবার সাক্ষাৎ করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রতিনিধিদল।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
সূত্র জানায়,  বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মত হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিএসইসির চেয়ারম্যান এবং উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা অংশ নিতে পারবেন।
সাক্ষাৎকালে পুঁজিবাজারের সার্বিক অবস্থা, বিগত কয়েক বছরের অর্জন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। বিশেষ করে আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ বিএসইসির ‘এ’ ক্যাটাগরি অর্জন, দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সম্পর্কে অবহিত করা হবে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]