পুঁজিবাজারের তালিকাভূক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্টান্ডার্ড ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
শনিবার কোম্পনি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ২৩ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১৮ মে পুলিশ কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৭৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৬.২৯ টাকা।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]