পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিরোধের জের কাঁটতে না কাঁটতেই বাংলাদেশ ব্যাংকের সাথে নতুন বিরোধে জড়িয়ে পড়েছেন অর্থমন্ত্রী। নিজের স্বায়ত্তশাসন নিয়ে বাংলাদেশ ব্যাংক মিথ্যা কথা বলছে বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মিশনের সঙ্গে অনুষ্ঠিত সমাপনী বৈঠক ও সম্পদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আইএমএফকে বলেছে তাদের স্বায়ত্তশাসন তত হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যাচার।’
এ ব্যাপারে আইএমএফ কী বলেছে, সাংবাদিকেরা তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ কিছুই বলেনি।’
বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসনের ব্যাপারে এ রকম বলছে কেন, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। তারা হয়তো ভাবছে, তারা গুরুত্ব কম পাচ্ছে।’ উল্টো তিনি প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশ ব্যাংক কি সরকারের চেয়ে বেশি ক্ষমতাশালী হতে চায়?’
কোন কোন জায়গায় বাংলাদেশ ব্যাংক বেশি স্বায়ত্তশাসন চায়, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘জানি না। বর্তমানে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে।’
গুরুতর কোনো অনিয়ম পেলে বাংলাদেশ ব্যাংক কি স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে? এই প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘অবশ্যই। সম্ভবত স্বাধীনভাবে তারা তা করছেও।’
আগামী বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৮০ হাজার কোটি টাকার কিছু কম ও মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ থাকবে বলে জানান অর্থমন্ত্রী।
উল্লেখ্য, সংশোধিত বার্ষিক উন্নয়ন প্রকল্পে (এডিপি) বরাদ্দ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দ্বন্দ্বের মুখেই পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কড়া সমালোচনার জবারেরে একদিন পরেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বুধবার বাংলাদেশ ব্যাংক নিয়ে সমালোচনা করলেন।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনার প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘নাহ, আমার কোনো রিঅ্যাকশন নেই।’ পরিকল্পনামন্ত্রীকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, “উনি (পরিকল্পনামন্ত্রী) শুধু ভুল তথ্যের ভিত্তিতে কেবল বক্তৃতাই দিয়েছেন। মন্ত্রী হিসেবে সরকারি পর্যায়ে এক ধরনের শিষ্টাচার মেনে চলা উচিত। নো কমেন্টস, হি শ্যুড মেইনটেইন শিষ্টাচার।”
মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হররোর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
এবার অর্থমন্ত্রীর সাথে বাংলাদেশ ব্যাংকের বিরোধ
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিরোধের জের কাঁটতে না কাঁটতেই বাংলাদেশ ব্যাংকের সাথে নতুন বিরোধে জড়িয়ে পড়েছেন অর্থমন্ত্রী। নিজের স্বায়ত্তশাসন নিয়ে বাংলাদেশ ব্যাংক মিথ্যা কথা বলছে বলে অভিযোগ করেছেন তিনি।





