প্রথিতযশা শেকড় সন্ধানী ইতিহাস গবেষক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ‘নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার ২০১৪’ লাভ করেছেন।

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গবেষণায় অসামান্য অবদান রাখায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী শ্রী বিরেন শিকদার।

নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী-হাসান আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক ও সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি

এআর