কাস্টমস স্টেশন সংলগ্ন সব ব্যাংকের শাখাসমূহ ২৫, ২৬ এবং ২৮ জুলাই খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ওই প্রজ্ঞাপন সকল ব্যাংকের প্রধানদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিএমইএর অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল ও আইসিডি, কমলাপুর, ঢাকা শুল্ক স্টেশনসমূহে অবস্থিত ব্যাংকগুলো উল্লিখিত ৩ দিন খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এ শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উল্লেখিত তারিখ সমূহে সরকারি ছুটি থাকায় সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিদের যুক্তিসঙ্গত ভাতা প্রদান করতে হবে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





