শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, মারধর, পুলিশ দিয়ে গ্রেফতার ও বে-আইনীভাবে ছাটাই প্রতিবাদে এবং ছাটাইকৃত শ্রমিকদের চাকুরীতে পুনঃবহালের দাবীতে গার্মেন্টস শ্রমিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে দি ডেল্টা কম্পোজিট নীট ইন্ডাষ্ট্রিজ লিঃ এ মানববন্ধন করে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১১/১০/২০১৬ইং তারিখ সকাল অনুমান ৯ ঘটিকার সময় কারখানার পি.এম লুৎফর রহমান, ইনচার্জ ফিরোজ আহমেদ, লাইন চীফ আউয়াল আকন, মোঃ আইয়ুব আলী, সুপারভাইজার মোঃ আকরাম কারখানায় কর্মরত রবিউল নামে এক অপারেটরকে বেতন সংক্রান্ত কথা বলার কারনে অমানবিক মারধর করে আহত করে।

ঐ দিনেই দুপুরের খাবার বিরতীর সময় কারখানার সিকিউরিটি গার্ড মোঃ বাসেত মেহেদী নামে এক শ্রমিককে পুরুষাঙ্গে আঘাত করে ঐ শ্রমিক সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঐ অবস্থায় তাকে কারখানার মেডিকেল রুমে যাওয়া হয়। কিছুক্ষনপর জ্ঞান ফিরলে কোন ধরনের চিকিৎসা না দিয়ে তাকে কারখানা থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাসায় গিয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে কিছু কিছু শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরের দিন ১২ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ মেহেদীকে চিকিৎসা করাবে বলে অফিসে নিয়ে আসে, কিন্তু কোন ধরনের চিকিৎসা না করিয়ে অসুস্থ্য মেহেদীকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে দুপুরের খাবারের বিরতীর সময় কারখানা থেকে বের করে দেয়।এ রকম পরিস্থিতিতে কর্মরত শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।

বিকাল ৫ টার পর কর্মরত শ্রমিক কারখানা থেকে চলে যায়। ১৩/১০/২০১৬ইং তারিখ শ্রমিকরা কারখানার গেইটে গেলে ৮২জন শ্রমিকের নাম উল্লেখ করে প্রায় শতাধিক শ্রমিককে চাকুরীচ্যুত করা হয়। এছাড়াও শ্রমিকদের ছবিসহ নামের তালিকা বিভিন্ন গার্মেন্টস ই-মেইলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। যাতে করে অসহায় শ্রমিকরা অন্যকোন গার্মেন্টেসে চাকুরী করতে না পারে।

এতে করে শ্রমিকদের কর্মসংস্থানের হুমকি দেখা দিচ্ছে।এ সকল শ্রমিকদের এলাকার স্থানীয় সন্ত্রাস ও পুলিশ দিয়ে অসহায় শ্রমিকদের কারখানা কর্তৃপক্ষ কারখানায় কাজের কথা বলে ডেকে নিয়ে আইডি কার্ড রেখে শ্রমিকদের পুলিশ দিয়ে গ্রেফতার করানো হচ্ছে।

বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত শ্রকিদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ চাকুরীচ্যুত শ্রমিকদের চাকুরীতে পুনঃবহালের দাবী জানান। অন্যথায় শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। এ জন্য দায়ী সরকার, মালিক ও বিজিএমইএ।

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোসাঃ সুলতানা বেগম। বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, কেন্দ্রীয় নেতা খাদিজা রহমান, মোঃ ফরিদ। সংহতি বক্তব্য রাখেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, সিএলএনবি’র সভাপতি হারুন অর রশিদ, জাতীয় গার্মেন্টস দর্জি সুয়েটারস্ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ রফিক, ডেল্টা কম্পোজিট নীট ইন্ডাষ্ট্রিজ লিঃ এর শ্রমিক মোসাঃ নুপুর, মোসাঃ সালমা, মোঃ বাবুল, মোঃ নিসান প্রমুখ।

এমবিএইচ