দেশের কর্মক্ষম জনগণের কর্মসংস্থান নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে করপোরেট করহার কমানোর প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় ননলিস্টেট কোম্পানির ক্ষেত্রে করপোরেট করহার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া কোম্পানি ও অংশীদারী ব্যবসার টার্নওভারের ওপর প্রদেয় ন্যূনতম করের হার ০.৫০ শতাংশ থেকে কমিয়ে ০.৩০ শতাংশ করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এর আগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হয়।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
করপোরেট কর কমছে
দেশের কর্মক্ষম জনগণের কর্মসংস্থান নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে করপোরেট করহার কমানোর প্রস্তাব করা হয়েছে।