এনজাইম উৎপাদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা.বি) মাইক্রোবায়োলজি বিভাগের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রূমে এ চুক্তি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে এনজাইম উৎপাদনের জন্য মোট চালানের ৪ শতাংশ ঢাবিকে রয়্যালটি দেবে এএফসি এগ্রো বায়োটেক।

এএফসি এগ্রো বায়োটেক ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি। এটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫৫ কোটি টাকা।

এএইচ