চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ২১ সেপ্টেম্বর রবিবার পাঁচটি উপজেলার ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এ পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংক সব শাখা বন্ধ থাকবে। নির্বাচনী এলাকাগুলো হচ্ছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ, নেত্রকোনা জেলার আটপাড়া, ফেনীর ফুলগাজী, খুলনার দিঘলিয়া ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ