পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থ বছরে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী, সমাপ্ত অর্থ বছরে এর শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা। যা আগের বছর অর্থাৎ ২০১২ সমাপ্ত বছরে হয়েছিল ২ টাকা ১৪ পয়সা।
এছাড়া বছর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদমূল্য বা এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ১৪ পয়সা এবং একীভূত শেয়ার প্রতি আয় এনওসিএফ হয়েছে ০.৫৮ টাকা।
জানা গেছে, ঘোষিত ২০ শতাংশ লভ্যাংশের মধ্যে ৮ শতাংশ নগদ ও ১২ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ জুন, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।
ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মার্কেন্টাইল ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা