শনিবার সকল সরকারি-বেসরকারি ব্যাংকের জেলা ও বিভাগীয় শাখা খোলার নির্দেশ দেয়া হয়েছে।

আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ আদেশ দেয়।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, জাতীয় রাজস্ব আদায়ে আয়কর জমা দেয়ার সুবিধার্থে চালান ও পে-অর্ডারের মাধ্যমে আয়কর গ্রহণ করতে ব্যাংক খোলা থাকবে।

কেএইচ