দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনেও বেশ গতি রয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এমজেএল বাংলাদেশ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাক্টিভ ফাইন, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো, হা-ওয়েল টেক্সটাইল, এসিআই ফার কেমিক্যাল ও আর্গন ডেনিমস।
এ সময়ে লেনদেন হয় মোট ২৫৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৫৮৮ কোটি এক লাখ টাকা।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩ পয়েন্টে দাঁড়ায়।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





