এবার বেসরকারি খাতের ব্রাক ব্যাংকের এক কর্মকর্তা দুই দিন ধরে নিখোঁজ বলে থানায় অভিযোগ করেছে তার পরিবার। নিখোঁজ নাইমুল ইসলাম সৈকত ব্যাংকটির শ্যামলী শাখার সিনিয়র অফিসার।
গতকাল (বুধবার) পরিবারের পক্ষ থেকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সকালে শ্যামলী থেকে এক বন্ধুর সঙ্গে শিল্পাঞ্চল এলাকায় এসেছিলেন সৈকত। সেখানে কাজ শেষ করে গুলশান তেজগাঁও লিংক রোডে ব্রাক ব্যাংকের প্রধান কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বন্ধুর কাছ থেকে বিদায় নেন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
সৈকতের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে শিল্পাঞ্চাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আমরা খোঁজ নিচ্ছি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, সৈকত ব্যবসা করতো। অনেকের কাছ থেকে সে টাকা ধার নিয়েছিলো। তাই এই বিষয়টিকেও আমরা গুরুত্ব সহকারে দেখছি।
এমবি





