দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার এম হাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার এনবিআরের এক আদেশে হাফিজুরকে বরখাস্তের বিষয়টি কার্যকর করা হয়েছে। হাফিজুরের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত হাফিজুর দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঢাকা, ২৩ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর