বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতে ৭ কোটি মার্কিন ডলার অনুদান দেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে এ অর্থ ব্যয় করা হবে।

মঙ্গলবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ইউএনএফপিএ’র রিপ্রেজেন্টেটিভ আর্জেন্টিনা ম্যানাভেল পিকিন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কাজ করছি। বিশ্বের অনেক দেশে জনসংখ্যার গ্রোথ শূন্য। সেখানে আমরা যদি জনসংখ্যাকে দক্ষ করতে পারি, ভবিষ্যতে লাভবান হওয়া যাবে।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর