ব্যাংকগুলো কৃষকদের যে ঋণ দিচ্ছে তা পর্যাপ্ত নয়। কৃষিতে ঋণ দেওয়ার পরিমাণ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার বিকালে বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত রাজধনীর ব্র্যাক সেন্টারে ‘বর্গা চাষীদের ঋণ দেয়ার ফলাফল’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন,বর্তমানে ব্যাংকিং খাত কৃষি খাতে ৪ লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে কৃষকদের জন্য ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকা। তবে ঋণের এ পরিমাণ কৃষকের জন্য অপ্রতুল।
আতিউর রহমান,বিদেশী ব্যাংকগুলোকেও কৃষি খাতে ঋণ দিতে বাধ্য করা হয়েছে। তবে বিদেশী ব্যাংকগুলোর শাখা গ্রামে না থাকায় তারা সরাসরি কৃষককে ঋণ দিতে পারছে না। বিভিন্ন এনজিও এর মাধ্যমে তাদেরকে ও ঋণ দিতে বাধ্য করা হচ্ছে।
তিনি বলেন,এনজিওর মাধ্যমে ঋণ দেওয়ার কারণে কৃষকরা বুঝতে পারছে না যে, ব্যাংকই তদের ঋণ দিচ্ছে। তাছাড়া ব্যাংকিং খাততো একেবারে সাধু হয়ে যায়নি। তবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন,বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক এর যৌথ উদ্যোগে বর্গা চাষীদের অল্প সুদে ঋণ দেয়া হচ্ছে। এর আওতায় প্রায় সাত লাখ বর্গা চাষীকে ৭শ' কোটি টাকার বেশি ঋণ দেয়া হয়েছে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যাপক ড. অ্যাটোনো রাব্বানি,আবু আহশান মিশু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর জহির উদ্দিন আহমেদ,ব্র্যাকের ড. মোহাম্মদ আব্দুল মালেক প্রমুখ।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অর্থনীতি
কৃষকদের দেয়া ঋণের পরিমান পর্যাপ্ত নয়: গভর্নর
ব্যাংকগুলো কৃষকদের যে ঋণ দিচ্ছে তা পর্যাপ্ত নয়। কৃষিতে ঋণ দেওয়ার পরিমাণ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান





