রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব পদমর্যাদা) আরাস্তু খানকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অগ্রণী ব্যাংকের পরিচালক পদের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরাস্তু খান বিসিএস ১৯৮২ ব্যাচের অডিট ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন। তিনি অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বজলুল হক খন্দকারের মেয়াদ শেষ হওয়ায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





